• ঢাকা
  • সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

চাটখিল ৬ নং পাঁচগাঁও ইউনিয়নে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ইসমাইল করিম মঞ্জু

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসমাইল করিম মঞ্জু ।

মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার বিতরণ কালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল করিম মঞ্জু বলেন, পবিত্র রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা একটি ফজিলত পূর্ণ আমল। চলমান পরিস্থিতিতে দেশের বেশির ভাগ মানুষ বিপাকে আছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পরিবারের ব্যয়ভার নিয়ে ভীষণ চিন্তায় আছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে বহুমানুষের ইফতার ও সেহেরী জোগাতে কষ্ট হচ্ছে। তিনি এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানান। এতে তাদের দোয়া ও রোজার সমপরিমান সওয়াব পাওয়া যাবে। অতীতেও আমি আপনাদের সাথে ছিলাম ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের সাথে থাকবো, সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর