চাটখিলে অসহায় ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা মাহবুব আলম সবুজ… নোয়াখালীর চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ৪ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা মাহাবুব আলম সবুজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ও তার সহযোগীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।মাহাবুব আলম সবুজ বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও জানান, ভবিষ্যতেও তার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিশেষ দিবসে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন তিনি। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এলাকাবাসী
আপনার মতামত লিখুন :