
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
চলতি বছরের মাঝখানেই অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হাওয়া বইছে নোয়াখালীর চাটখিল পৌরসভায়, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেন খুব দ্রুত সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ঘোষণার পর চাটখিল পৌরসভায় নির্বাচনের হাওয়া বইছে। পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ঘরে বসে নেই। চাটখিল পৌরবাসীর দোয়া কামনা করে এলাকায় গণসংযোগ করছেন, চাটখিল পৌরসভা বিএনপি সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ।চাটখিল পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি বড় অংশ মেয়র পদে আহসানুল হক মাসুদকে সমর্থন করে। তাছাড়া তিন একজন উচ্চ শিক্ষিত ক্লীন ইমেজের রাজনীতিবিদ হিসেবে তার রয়েছে যথেষ্ট গ্রহন যোগ্যতা। আসন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সমূহ দলীয় প্রতিকে না হলেও দলীয়ভাবে মনোনয়ন দেয়া হতে পারে। অনলাইন জরিপ ও মাঠ পর্যায়ে আহসানুল হক মাসুদকে ঘিরেই চলছে তুমুল আলোচনা সবাই প্রত্যাশা করছেন আহসানুল হক মাসুদ আগামীতে পৌর মেয়র হবেন। দলীয় মনোনয়নের বিষয় আহসানুল হক মাসুদের সাথে কথা বললে তিনি বাংলা টাইমস-ই পত্রিকাকে বলেন, তৃণমূলের নেতা কর্মীরা নতুন মুখ চায়। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের মনোভাব বিবেচনা করেই দলীয় মনোনয়ন প্রদান করা হবে এটাই আমি প্রত্যাশা করি। বর্রাষিয়ান রাজনীতিবিদ আহসানুল হক মাসুদ পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
আপনার মতামত লিখুন :