• ঢাকা
  • সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

চাটখিল পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন সমির এর ইফতার পার্টি অনুষ্ঠিত।

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

আসন্ন চাটখিল পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য নির্বাচনী মাঠে নেমেছেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা, চাটখিলের সন্তান রিয়াজ উদ্দিন সমির। তিনি গত কয়েকদিন যাবৎ চাটখিলে অবস্থান করে বিএনপি,যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন কামনা করছেন রিয়াজ উদ্দিন সমির। মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) চাটখিলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন রিয়াজ উদ্দিন সমির। আয়োজিত ইফতার মাহফিল সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, চাটখিলকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করার জন্য দুবাই থেকে দেশে এসেছি। রিয়াজ উদ্দিন সমির সকলের সহযোগিতা কামনা করে বলেন, মাদক ও সন্ত্রাস থেকে চাটখিল বাসি মুক্তি চায়। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স। অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর ব্যবহারের অধিকারী এ উদীয়মান রাজনীতিবিদ চাটখিল পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। আয়োজিত ইফতারের ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, চাটখিল উপজেলা যুবদলের সদস্য সচিব সুলতান বাবর, সাবেক ছাত্রনেতা রকিব তপদার, রনি, ফরহাদ তপদার, সাবেক ছাত্র নেতা সেতু,রুবেল, সাইফুল, আমিনুল রশিদ মঞ্জু, চাটখিল পৌর জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী বেলায়েত,সাধারণ সম্পাদক ইলিয়াস সহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর