• ঢাকা
  • সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৬

চাটখিল পৌরসভা নির্বাচন ঘিরে সরগরম রাজনীতি,আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা রিয়াজ উদ্দিন সমির

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল পৌরসভায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। মাঠের রাজনীতি থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা—সবখানেই এখন আলোচনার একটাই বিষয়, কে হচ্ছেন আগামীর পৌরসভা মেয়র। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রিয়াজ উদ্দিন সমির-এর নাম উঠে আসছে সবচেয়ে জোরালোভাবে। দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। পারিবারিকভাবেও তাঁদের দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য বিএনপির আদর্শের সঙ্গে সম্পৃক্ত। বিগত সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে তিনি একাধিকবার দমন-পীড়ন, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, রিয়াজ উদ্দিন সমির একজন তৃণমূল রাজনীতির পরীক্ষিত সংগঠক। দলের দুঃসময়ে তিনি মাঠে সক্রিয় ছিলেন এবং নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপজেলা পর্যায়ে দল পুনর্গঠন ও কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর অবদান রয়েছে বলেও তারা উল্লেখ করেন। চাটখিল পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে পৌরসভা অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর সাংগঠনিক দক্ষতা, সহজ যোগাযোগ এবং মাঠপর্যায়ের সক্রিয়তা নিয়ে আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় কয়েকজন তরুণ বলেন, “ রিয়াজ উদ্দিন সমির সবসময় সাধারণ মানুষের কথা শোনেন। এলাকায় যে কোনো সামাজিক বা রাজনৈতিক সংকটে তাকে কাছে পাওয়া যায়। নিজের সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে রিয়াজ উদ্দিন সমির বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। দল যদি আমার ওপর আস্থা রাখে এবং চাটখিল পৌরসভার জনগণ যদি আমাকে সমর্থন দেন, তাহলে সবার সহযোগিতায় একটি আধুনিক, স্বচ্ছ ও বৈষম্যহীন চাটখিল পৌরসভা গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় তাঁর রয়েছে এদিকে চাটখিল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চাটখিল পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাটখিল পৌরসভা ঘিরে যে আগাম আলোচনা ও জনমত তৈরি হয়েছে, তা স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন সব পক্ষের দৃষ্টি দলীয় মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন এবং শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে চাটখিল পৌরসভা নেতৃত্ব—সে অপেক্ষাতেই দিন গুনছেন স্থানীয় ভোটাররা।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর