
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপিকে মাঠে সক্রিয় করতে দিন-রাত ছুটছেন তরুন রাজনীতিবিদ বিএনপির সংগঠকনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। গ্রামের হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের উঠোন বৈঠকেও তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে নতুন করে সংগঠিত হচ্ছেন তিনি। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে মাহবুবুর রহমান শামীমের নিয়মিত সভা, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে গ্রামের হতদরিদ্র, প্রান্তিক কৃষক ও তরুণদের মাঝে বিএনপির রাজনৈতিক দর্শন পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে মাঠে বিএনপির উপস্থিতি অনেকটা দৃশ্যমান হয়েছে মাহবুবুর রহমান শামীমের প্রচেষ্টার কারণে। আগে যে কর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে গিয়েছিলেন, তারাও এখন নতুন উদ্যমে সংগঠনে যুক্ত হচ্ছেন। গ্রামের বাজারে বসা চায়ের আড্ডায় বিএনপির আলোচনাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শুধু রাজনৈতিক প্রচারেই নয়, সামাজিক যোগাযোগেও এগিয়ে আসছেন মাহবুবুর রহমান শামীম। বিভিন্ন সময়ে অসুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো, বেকার তরুণদের উৎসাহিত করা, কিংবা দুর্দশাগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ায় তিনি আলোচনায় এসেছেন। সাধারণ মানুষের সঙ্গে এমন নিবিড় যোগাযোগ তাকে আরও গ্রহণযোগ্য করে তুলছে বলে স্থানীয়রা মনে করেন।
হাতিয়ার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, মাহবুবুর রহমান শামীম ভাই সবসময় মাঠে থাকেন। দিন-রাত ফোনে খোঁজ নেন, আবার আমাদের সঙ্গে বসে রাজনৈতিক দিকনির্দেশনা দেন। তার এই আন্তরিকতাই কর্মীদের নতুন করে উজ্জীবিত করছে। হাতিয়া উপজেলা ছাত্র দল সর্বদা পাশে থাকবে।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নকরুল ইসলাম আদনান বলেন, মাহবুবুর রহমান শামীম ভাই শুধু রাজনীতির মাঠে নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখেও সব সময় পাশে আছেন। তিনি দ্বীপের উন্নয়ন, দলকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বেই হাতিয়ার মানুষ প্রকৃত পরিবর্তন দেখতে পাবে।”
হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি ইসমাইল হোসেন বলেন, মাহবুবুর রহমান শামীম ভাই হচ্ছেন তৃণমূলের নেতা, জনগণের আস্থার প্রতীক। শামীম ভাইয়ের নেতৃত্বে হাতিয়ায় বিএনপি আরও শক্তিশালী হবে, আমরা ঐক্যবদ্ধভাবে হাতিয়া উপজেলা যুবদলকে সচল রাখতে সর্বদা প্রস্তুত আছি,
সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ বলেন, আমি বিশ্বাস করি, মাহাবুবুর রহমান শামীমের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরে পাবে। আমরা সবাই মিলে শামীম ভাইয়ের পাশে থাকব, কারণ তার মতো নিষ্ঠাবান ও ত্যাগী নেতাই আগামী দিনে আন্দোলন-সংগ্রামে বিজয়ী ভূমিকা রাখবেন।”
মাহবুবুর রহমান শামীম বলেন, গ্রামে-গঞ্জে মানুষের আস্থা ও সমর্থনই বিএনপির আসল শক্তি। আজকে যারা হতাশায় আছেন, তাদের আমরা ঐক্যবদ্ধ করছি। মানুষ পরিবর্তন চায়, মানুষ গণতন্ত্র চায়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় রাজনীতিতে হাতিয়ার মতো দ্বীপ অঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে মাহাবুবুর রহমান শামীমের মতো তরুণদের সক্রিয়তা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
নিছক দলীয় প্রচারণার বাইরে গিয়ে মানুষের সুখ-দুঃখে অংশীদার হওয়ার মধ্য দিয়ে শামীম এখন তৃণমূল বিএনপির কাছে ভরসার প্রতীক হয়ে উঠছেন। গ্রামের হাট-বাজারে তাই এখন মুখে মুখে শোনা যায়— “বিএনপিকে চাঙ্গা করতে মাঠে আছেন মাহাবুবুর রহমান শামীম।
আপনার মতামত লিখুন :