• ঢাকা
  • বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ অক্টোবর, ২০২৫

ভাইরাল ভিডিওর ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সদর : গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইজদী বালুর মাঠে কিশোর গ্যাং দ্বারা একটি ছেলেকে মারধরের ভিডিও ভাইরাল হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবং ভিডিওটির বিশ্লেষনের প্রেক্ষিতে কিশোর গ্যাংটির সদস্য মাহবুব হোসেন নীরব (১৬), সাজ্জাদ হোসেন শান্ত (১৬),মোঃ মজনু (১৮), এবং নাজিম হোসেন নিফাত (১৭) কে এক অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা প্রত্যেকেই নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণরামপুরের বাসিন্দা। ভিকটিম ইব্রাহিম শান্ত বাদী হয়ে থানায় ভিডিওটি সম্পর্কে লিখিত এজহার দায়ের করেন।

আরও পড়ুন