
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে হাতিয়ার পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হলেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়— দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির বিষয়টি সুস্পষ্টভাবে বণ্টন করা হয়েছিল।
তবে সহকারী শিক্ষা অফিসারের দায়িত্ব পালনে গাফিলতি ধরা পড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোটিশে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে তার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
পূজা উদযাপন পরিষদের এক সদস্য বলেন, প্রশাসনের তৎপরতায় এবারের দুর্গাপূজা অনেকটা নির্বিঘ্ন হবে বলে আমরা আশা করছি। তবে দায়িত্বে অবহেলা করলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, তাতে সবার মধ্যে দায়িত্ববোধ বাড়বে।
অভিযোগের বিষয়ে জানতে সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমান কে একাদিক বার ফোন দিলে বন্ধ পাওয়া যায় হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, প্রশাসনের সব নির্দেশনা যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। তবে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখা হবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি বড় উৎসব। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আপনার মতামত লিখুন :