প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৪, ১:৩৭ পি.এম
সুবর্ণচরের পূর্ব চরবাটায় শহীদ জিয়া স্মৃতি সংসদদের শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি ( সুবর্ণচর) :জেলার সুবর্ণচরের ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজারে "শহীদ জিয়া স্মৃতি সংসদ"- এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রাত ৮টার সময় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ মঞ্জু চেয়ারম্যান বাজারে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন করা হয়।
পূর্ব চরবাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজগর হোসেনের সঞ্চালনায়ও ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ কিবরিয়ার সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি'র সভাপতি রুহুল আমিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হেলাল মিয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকত, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক
মো. আলা উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাইন উদ্দিন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন- ৫ ই আগস্ট ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছি। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। আমাদের দেশরত্ন তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সুশৃংখলভাবে থাকবে এবং কোন ধরনের চাঁদাবাজি, জবরদখল নিরীহ মানুষের উপর অত্যাচার করবনা এবং করতে দেবোনা।
আর যারা এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপি একটি সুশৃংখল দল, এই দলে কোন অনুপ্রবেশকারীর সুযোগ নেই। যারা অনুপ্রবেশ কারীকে আশ্রয়-প্রশ্রয় দিবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। শহীদ জিয়া সৃতি সংসদের সাথে যারা জড়িত থাকবে তারা যদি কোন ধরনের চাঁদাবাজি, অন্যায় অপরাধ অত্যাচার করে তাহলে এই শহীদ জিয়া স্মৃতি সংসদ থেকে তাদেকে বহিষ্কার করা হবে।
আপনারা সবাই একসাথে সুন্দর ভাবে কাজ করুন আর আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও দেশরত্ন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৫ দৈনিক বাংলা টাইমস-ই