উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর: শনিবার বিকাল ৫টায় সুবর্ণচর উপজেলায় চন্দ্রকলি ফাউন্ডেশনের উদ্যোগে চরবাটা সওদাগরহাট উচ্চ বিদ্যালয় মাঠে 'জলবায়ু সংকটাপন্ন এলাকায় বৈষম্যহীন শিক্ষার অধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।'
চন্দ্রকলি ফাউন্ডেশনের পরিচালক সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের
ডেপুটি এসাইনমেন্ট এডিটর তারেক মোহাম্মদ মোরতাজা হাসান। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবদুর রহিম, শিক্ষাবিদ অধ্যক্ষ মুনায়েম খান,বিশিষ্ট আইনজীবী জেলা বার সভাপতি এবিএম জাকারিয়া, এ্যাডভোকেট সারওয়ার দিদার সহ সুবর্ণচরের বিশিষ্টজনেরা।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন,'১৯৪৭সালে এদেশের মানুষ এক্যৈ হয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে,১৯৬৯ এ গণ অভ্যুত্থান করে সৈর শাসকের পতন ঘটিয়েছে, ১৯৭১এ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে, কিন্তু শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতায় বসে বৈষম্য মূলক রাষ্ট প্রতিষ্ঠায় নিজেকে আত্ম নিয়োগ করে, তার দুর্নীতির কারণে দুর্ভীক্ষে ১৯৭৪ এ এদেশের ১০লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে,যার কারণে ১৯৭৫ এ মানুষ তার থেকে মুক্ত হতে চেয়েছে।
বাংলাদেশের মানুষ আর বৈষম্যমূলক সমাজ দেখতে চায় না,বেষম্যমূলক সমাজ গঠন করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সজাগ থাকতে হবে।'
প্রধান অতিথির বক্তব্যে ড.মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, একটি বৈষম্য মূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বৈষম্যহীন ভাবে তৈরি করতে হবে। বৈষম্যের কারণে সমাজ ও রাষ্ট্রের উচ্চ শ্রেণির সন্তানের সাথে দেশের সাধারণ পরিবারের সন্তান একসাথে পাশাপাশি বসে পড়ালেখা করতে পারছেনা, তাই মূল জায়গাতেই হাত দেয়া দরকার।
এছাড়া তিনি জলবায়ু সংকট নিরসনে সবার নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা গ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে চন্দ্রকলি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষকদের মাঝে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।এতে মোট ১০জন শিক্ষকের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।এছাড়া উক্ত অনুষ্ঠানে জলবায়ু বিষয়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার
আয়োজন করা হয়।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেবিটিং সোসাইটি বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন।বিজয়ীদের মাঝে অনুষ্টান শেষে পুরস্কার প্রদান করা হয়।