উপজেলা প্রতিনিধি, সেনবাগ: দেশে শিক্ষা বিস্তার কার্যক্রমের প্রসার ও শিক্ষা মানোন্নয়নের ক্ষেত্রে মেধাবিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামে অবস্থিত চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রত্যান্ত
অঞ্চলের শিক্ষা বঞ্চিত শিক্ষা থেকে ঝরে পড়া ছাত্র-ছাতীদেরকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যে চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনটির উদ্যোগে
মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা ও
চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উক্ত শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলা ছাড়া পাশ্ববর্তী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলাসহ ৩১ টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও কিন্ডার গার্ডেন কেজি স্কুল এবং মাদ্রাসা-এর ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ৪৮৪ শতাধীক শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর
রহমান ও কেন্দ্র সচিব চিলাদি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দিন আশ্রাফী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব
পালন করেন ফাউন্ডেশনের সদস্য ও ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মো. কামরুল ইসলাম।
সার্বিক বিষয়ে তত্তাবধায়ন করেন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামাল
উদ্দিন ।শিক্ষার পাশাপাশি ফাউন্ডেশনটি কাজ করে চলছেন বিভিন্ন বিষয় নিয়ে। এলাকার মানুষের কল্যাণে। দুই হাজার চব্বিশ বন্যাকালীন সময়ে সাধারণ দরিদ্র পরিবার সমূহের পাশে খাদ্য সরবরাহ করেছেন এ ফাউন্ডেশনটি। মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের
জন্য নিয়মিত শিক্ষা বৃত্তি প্রাদান করে আসছেন ফাউন্ডেশনটি। এ ফাউন্ডেশটি ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও বিভিন্ন সময় নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানটি সুনামের সাথে।