স্টাফ রিপোর্টার: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘শেখ হাসিনা দেশের সংবিধানকে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করতে করতে একটি দলের মেনিফেস্টোতে পরিণত করেছেন। যে সংবিধান একটা
দলের ঘোষণাপত্রে পরিণত হয়েছে, যে সংবিধানে সংশোধনীর মাধ্যমে মানুষের স্বাধীনতার আকাঙ্খাকে ধুলিসাৎ করা হয়েছে, বিএনপি অবশ্যয়ই সেই সংবিধানের পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের আকাঙ্খা থেকেই আজকে বিএনপির নেতাকর্মীদের লড়াই।’ তিনি শনিবার জেলা আইজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত ‘সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় মো. শাহজাহান আরো বলেন, ‘একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়।
বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমান ঘোষিক ৩১ দফা বাস্তবায়ন করা হবে এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এদেশ হবে জনগণের, এদেশে যা কিছু করা হবে জনগণের স্বার্থেই করা হবে ‘জেলা বিএনপি সভাপতি এ.জেড.এম. গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর
রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যাননের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম প্রমুখ।