উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগের খাজুরিয়া মানব কল্যাণ সংগঠন এর উদ্যেগে জুলাই-আগস্ট শহীদ শাওন পরিবারকে অনুদান ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার রাতে উপজেলার কেশার পাড় ইউনিয়নের খাজুরিয়া বাজার হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনের আহবায়ক আবদুস সাত্তারের সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা
সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশারপাড় ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হক, ব্যবসায়ী ইমাম হোসেন সুমন, ব্যবসায়ী আবু তাহের ব্যাপারী, নজরুল ইসলাম সুমন, রুহুল আমিন মেম্বার, আবদুর রহিম মজুমদার, আবুল হোসেন খন্দকার, নিউজ ২৪ এর মার্কেটিং অফিসার মশিউর রহমান ও মির্জা মো: মাসুদ। অনুষ্ঠানে ৫ আগষ্ট ঢাকায় যাত্রাবাড়িতে গুলিতে নিহত শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবার কে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ২৩০ জন মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট প্রদান ও এলাকায় অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও
শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর আগে নবগঠিত খাজুরিয়া মানব কল্যাণ সংগঠনটির অনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে। মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও এলাকার সামাজিক উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতি নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করেছে। অনুষ্ঠান শেষে একটি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।