উপজেলা প্রতিনিধি, কবিরহাট : জেলার কবিরহাট উপজেলার একে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনিনগরে মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মনিনগর নগর একে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা এবং যুব সমাজ বার্ষিক এ তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।
এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সাইন্স ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা ড. মো.লুৎফুর রহমান আল আযহারী। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রামের কর্নেলহাট বায়তুস শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।