সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা উপর গুরুত্ব দিতে হবে বলেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু স্ত্রী ও জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।
তিনি গতকাল বৃহস্পতিবার বেগমগঞ্জের লক্ষ্মীনারায়নপুর স্কুলের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে এসে এ কথা বলেন।
তিনি ক্রীড়ার গুরুত্ব দিতে গিয়ে বলেন আমরাও ছোটবেলা অনেক খেলাধুলা করতাম। খেলাধুলা মানুষের মন ও শরীর ঠিক রাখতে সাহায্য করে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বেশি করা দরকার বলে শিক্ষার্থীদের বলেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ জালাল লিটনের সভাপতিত্বে প্রধান শিক্ষক শফি উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ, ১১নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ছুট্টি, সেক্রেটারি রেজ্জাক উদ্দিন হাফিজ সরকার, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি রুস্তম আলী সহ আরো অনেকে।