মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জেলা সেনবাগের পৌরসভার চারিদ্রোন ৬ নং ওয়াডের সাবেক কাউন্সিলর বিশিষ্ঠ্য চাউল ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার সকাল ১০টার সময় সেনবাগ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের প্রথম জায়নাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টার সময় মরহুমের নিজ গ্রাম চারিদ্রোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা জয়নুল আবদিন ফারুক গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।