উপজেলা প্রতিনিধি, চাটখিল : আওয়ামীলীগ সরকার পতনের সাত মাস শেষ হলেও এই সরকার এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই, কি কারনে যেন এই সরকারের ভিতরে আওয়ামীলীগের ভূত ঢুকেছে? অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার ১৪ মার্চ বিকেলে চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সংস্কার খেলা বাদ দিয়ে স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন। দেশের যে সংস্কার প্রয়োজন নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই সংস্কার করবে।
তিনি আরো বলেন, দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িতদের হুঁশিয়ার করে তিনি বলেন, যারা এসব কাজে জড়িত থাকবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের পাশে অতীতেও ছিল,আগামীতেও থাকবে।
চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল উপজেলা বিএনপি'র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাজাহান রানা, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, শাহজাহান খান সাজু, আনিস আহমেদ হানিফ, ইমাম হোসেন টিপু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, পরকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর শাওন রবিন প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সফিউল বাসার বাবুল শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহিরসহ বিএনপির ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।