সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচী পালন করছেন। সোমবার সন্ধার পর উপজেলার জাহাজমারা বাজারে মাসুম বিল্লাহ এর বোর্ডিং এর সামনে দুই গ্রুপ মুখোমুখি, সংঘর্ষ এই ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে তিন জন আহত হওয়ার ঘটনা ঘটে, আহতরা হলো,চরকিং ইউনিয়নের নিয়ামত উল্লাহ নিরভ, ওসমান, তুহিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পাটির হাতিয়া প্রতিনিধি মো: ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারীত পথ সভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এসময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদ এর পথ সভায় বাধা দেয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের দাওয়া দেয় ।এতে ঘটনাস্থলে তিনজন আহত হয়েছে এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেন।
এই বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্ধা ও হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিগে গেলে আব্দুল হান্নান মাসুদের পথ সভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এই রিপোট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ তার সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে তার পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করছেন।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আমি সংবাদ পেয়ে জাহাজমারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে পৌছাবো। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।