হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠান সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মো. সিফায়েত উল্লাহর সভাপতিত্বে উপজেলার চরবাটা খাসের হাট থেকে একটি র্যালী বের হয়ে র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরবাটা খাসের হাট রাস্তার মাথায় মিলিত হয়।
র্যালী শেষে চরবাটা খাসের হাট রাস্তার মাথায় শ্রমিকদের নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জামাল উদ্দিন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট নোমান ছিদ্দিকী, চরক্লার্ক ইউনিয়ন জামায়াতের আমীর মো. আবুল কাশেম, চরবাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি দিদারুল আলম,
তরুণ উদ্যােক্তা ও সমাজসেবক তারেক মোহাম্মদ শরীয়ত উল্লাহ, চর আমান উল্লাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়সাল বিন মোস্তফা প্রমুখ।
আলোচনার সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, সড়কে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করা, শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ সহ শ্রমিক কল্যাণ সম্পর্কিত নানা বিষয় আলোচনা করা হয়। এছাড়াও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
এদিকে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচির অন্যতম অংশ হিসেবে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আওতায় স্থানীয় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।