উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেল ৪ টায়, উপজেলা অডিটরিয়াম এ প্রাথমিক বিদ্যালয়ে নব-যোগদানকৃত ৬২ জন সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সুযোগ্য অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক সালাউদ্দিন। উপস্থিত ছিলেন দুর্গাপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি উপজেলা শাখা সভাপতি আবু নাছের আতিক ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার প্রথমে এই অনুষ্ঠান আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নব-পদায়নকৃ শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।