উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার সাতরং সবুজ সঙ্গের আয়োজনে বৃহস্পতিবার বিকালে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতরং সবুজ সঙ্গের আহবায়ক মো. আফসার উদ্দিন এর সভাপতিত্বে ও আজিজুল হাকিম রুবেল এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড অফিসার মো: কামাল হোসেন, ছাত্র নেতা বেলায়েত হোসেন সামিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দল মীম একাদশ এর হাতে পুরস্কার তুলে দেন।