মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : জেলার পশু চিকিৎসকদের সংগঠন “ভ্যাট ডক্টরস এসোসিয়েশন” এর নতুন সভাপতি ডাঃ গৌতম চন্দ্র দাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. ইমাম হোসেন মিঠু। রবিবার (১৮ মে) রাতে এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ডাঃ গৌতম চন্দ্র দাশ কোম্পানিগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাধারণ সম্পাদক ডাঃ ইমাম হোসেন মিঠু কাজী ফার্মস লিমিটেডের জেলার ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
ডাঃ তাসলিমা ফেরদৌসী, ডাঃ সুমন কান্তি দে, ডাঃ ফখরুল ইসলাম, ডাঃ শাহ পরান, ডাঃ মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ ইউনুস সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
ডাঃ আহসানুল হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃ মওদুদ আহম্মেদ সাংগঠনিক সম্পাদক, ডাঃ মোহাইমেনুল ইসলাম আবির সহ-সাংগঠনিক সম্পাদক, ডাঃ কোহিনূর আহম্মেদ স্বর্ণা নতুন কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এছাড়া ভ্যাট ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে রয়েছেন ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ শ্রাবনী মজুমদার, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ নিয়াজ মাহমুদ, ডাঃ আতাউর রহমান ও ডাঃ সুদীপ কুমার সিং।
এছাড়া সংগঠনটির আরো ১২টি গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্তব্যরত পশু চিকিৎসকগণ মনোনীত হয়েছেন।