প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
সুবর্ণচরে দুই সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালাল গৃহবধূ

জানা গেছে, গৃহবধূ রুপিয়া বেগম (পিতা: মানিক মিস্ত্রি) তার স্বামী সাইফুল ইসলাম রানা (পিতা: হাজী শামসুল হক) এবং দুই সন্তানকে ফেলে পালিয়ে যান তার মামাতো ভাইয়ের সঙ্গে, যিনি আগে থেকেই আত্মীয় পরিচয়ে বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন।
সেদিন রুপিয়া বেগম রানাকে বলেন, “বুকে ব্যথা, ডাক্তার দেখাতে যাচ্ছি।” পরে ফোনে জানান, “আমি চলে যাচ্ছি, তুমি তোমার সন্তানদের মানুষ করো।” পরে সাইফুল ফেনি থেকে বাড়ি ফিরে দেখেন, স্ত্রী নিখোঁজ, ঘরে নেই নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণ।
রুপিয়ার সন্তানরা জানায়, তারা মাদ্রাসা থেকে এসে দেখে মা বাড়িতে নেই। পরে খালার মাধ্যমে জানতে পারে সে মামাতো ভাইয়ের সঙ্গে পালিয়েছে।
স্থানীয় দোকানদার ইউসুফ বলেন, “প্রেমিককে প্রায়ই ওই বাড়িতে যাওয়া-আসা করতে দেখতাম। জিজ্ঞাসা করলে বলতো মামাতো ভাই।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে পরিবার।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৫ দৈনিক বাংলা টাইমস-ই