প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১০:৪৬ পি.এম
ভুলি কেমন করে : ঢাকা ক্যান্টনমেন্ট
ভুলি কেমন করে
আব্দুস সাত্তার সুমন
রিমঝিমা ঝিম বৃষ্টি পড়ে
নেই তো আমি সুখে!
অগ্নিশিখা নিভে গেছে
খা খা করে বুকে।
বর্ষা মৌসুম যাচ্ছে চলে
কেউ বলে না থাকি?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
এক ফোটা জল মাখি?
আর হবে না বৃষ্টির খেলা
আষাঢ় ভেঙে চূর্ণ,
আগের মতন সব রয়েছে
হয়নি ক্ষতপূর্ণ!
বিষাদ হয়ে জ্বলছে জীবন
চিৎকার ধ্বনি বাজে!
পোড়া দহন সব কেড়েছে
মন বসে না কাজে।
প্রতি বছর আসবে ফিরে
আগুন ঝরা মাস,
ভুলবো তোদের কেমন করে
আমি জিন্দা লাশ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৫ দৈনিক বাংলা টাইমস-ই