প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ
মাইজদীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

শুক্রবার ৪ আগস্ট বিকেল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠন গুলো। সমাবেশ শুরুর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মিরা সমাবেশস্থলে জড়ো হয়।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দীন দুখু প্রমূখ।
সমাবেশে বক্তারা এই রায়কে সরকারে পাতানো রায় বলে আখ্যায়িত করে, এই সাজার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এই মিথ্যা রায় দিয়ে বিএনপির নেতাকর্মিদের ভয় দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৫ দৈনিক বাংলা টাইমস-ই