উপজেলা প্রতিনিধি, সেনবাগ : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা" "গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে ধারণ করে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকালে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ওই বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৮টি মাধ্যমিক স্কুেলর শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে।
দুর্নীতি দমন প্রতিরোধ বিতর্ক অনুষ্ঠান শেষে সেনবাগ উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহিদুল আলম জসিমের সভাপতিত্বে ও সেক্রেটারী ওয়াজী উল্লাহ সঞ্চালনায় অনুষ্টিত বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিঊদ্দিন।বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ জাহিদুর ইসলাাম, সেনবাগ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, ঊপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী,ঊপসহকারী পারিচালক দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয় চিম্বয় চক্রবর্তী,
বিতর্ক প্রতিযোগিতার ৮ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো হচ্ছে বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, ইয়ারপুর উচ্চ বিদ্যালয় , কানকির হাট বহুমুখী বিদ্যালয়, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি বালিকা বিদ্যালয় ও চাঁনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়