হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মত নোয়াখালীর চাটখিলে সোনাইমুড়িতে ও লেগেছে নির্বাচনী হাওয়া। নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসন হতে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল। তিনি তার প্রজ্ঞা ও মেধার মাধ্যমে যুবক ও তরুণ তৃণমূল নেতাকর্মীদের কাছে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গণসংযোগ, সভা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী অনলাইন প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। চাটখিল সোনাইমুড়ি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে, ব্যারিস্টার মনির হোসেন কাজল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। ব্যারিস্টার মনির হোসেন কাজল ছাত্রদল থেকে ঢাকা সিটি কলেজের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আইনজীবী ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। নোয়াখালী-১( চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি'র একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। বিগত দিনের আন্দোলনের পরীক্ষিত নেতা ব্যারিস্টার মনির হোসেন কাজল তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সময় রাজপথের আন্দোলন সংগ্রামে ব্যারিস্টার মনির হোসেন কাজলের সাহসী নেতৃত্ব প্রশংসনীয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনি ইতিমধ্যে চাটখিল সোনাইমুড়ির নির্বাচনী মাঠে সভা, সমাবেশ, গণসংযোগ করে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে ব্যারিস্টার মনির হোসেন কাজল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলীয় হাইকমান্ড বিবেচনা করবে এ প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।