হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
ঐকটি রাজনৈতিক দল যারা এতদিন লুকিয়ে ছিল তারা এখন আসন্ন নির্বাচন ব্যহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। কারণ মানুষ এখন নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবী ফোরাম এর প্রবীণ নেতা ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক নোয়াখালী -০১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মনির হোসেন কাজল।
তিনি আরো বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে নির্বাচনের পরিবেশ যখন তৈরি হয়েছে তখন একটি দল নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র শুরু করেছে। জনগন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে ধানেরশীষ প্রতীক নিয়ে যিনি আসবেন সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে। তিনি বলেন যুবকরা গড়বে আমাদের আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফল হোক সার্থক হোক এটাই আমাদের প্রত্যাশা। আগামী নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই,নির্বাচনকে সামনে রেখে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।