হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন মাদার অফ ডেমোক্রেসি এবং বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নোয়াখালী জেলা চাটখিলের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুদ আলম। নোয়াখালীর চাটখিল উপজেলা সহ মোহাম্মদপুর ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে উপজেলার পাল্লা, বানসা, শান্তির বাজার, কালিরহাট, জনতা বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন।সর্বজনসাধারণকে উদ্দেশে সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুদ আলম বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, শ্রমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান। সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুদ আলম আরও বলেন, 'আমরা কথার রাজনীতি করি না, আমরা কাজের রাজনীতিতে বিশ্বাসী। মহান আল্লাহ পাক যদি কখনো সুযোগ দেয় মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আপনাদের ভোটে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন এমপি নির্বাচিত হলে চাটখিল সোনাইমুড়ি উপজেলা আধুনিক চিকিৎসা সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিবে এবং উন্নত ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হবে। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সর্ব প্রথম কাজ হবে স্বাস্থ্য খাতকে উন্নয়ন করা। সাধারণ প্রান্তিক লোকেরা যাতে সহজেই উন্নত স্বাস্থ্য সেবা পায় তা নিশ্চিত করা হবে। আমাদের দল থেকে এ পর্যন্ত কয়েকটি ফ্রিমেডিকেল টিম করেছে। যা থেকে সাধারণ জনগণ ও দরিদ্র জনসাধারণ বিনামূলে চিকিৎসা সেবা ফ্রিতে ঔষধ সেবা পেয়েছে।সাবেক ছাত্রনেতা দুবাই প্রবাসী মোহাম্মদ মাসুদ আলম আরও বলেন, এই চাটখিল সোনাইমুড়ি অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমি ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নকে মাদকমুক্ত গড়ে তুলবো। এর বিরুদ্ধে জিরো ট্রলারেন্স চলবে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দিবেন। কোনো চাঁদাবাজের স্থান বিএনপিতে হবেনা।