হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের বিএনপি'র প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহাবু উদ্দিন খোকনের সমর্থনে এক নির্বাচনী জনসভা শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পরকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোবারক হোসেন পাপ্পুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ, কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ পলাশ,উপজেলা বিএনপির আহবায়ক এড.হানিফ,সদস্য সচিব জি এস ফরিদ, যুগ্ন আহবায়ক শাহজাহান রানা, গোলাম মোস্তফা ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, পরকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা ও দশঘরিয়া বাজার কমিটির সভাপতি মাহবুব রাব্বানী, ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুফ নবী বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহির, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সোলাইমান, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ আলম, জিবিসি এগ্রো লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম আল আজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ফজলে আজিম, চাটখিল উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত মিলন, পরকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিন শেখ প্রমূখ। ব্যারিষ্টার খোকন বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের চাহিদা অনুযায়ী সকল সমস্যা সমাধান করা হবে।কোন সন্ত্রাস চাঁদাবাজ প্রশ্রয় দেওয়া হবে না। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।