হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আসন্ন ইউপি নির্বাচনে ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাসুদ আলম। মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো অনেকে।মোহাম্মদ মাসুদ আলম বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষকে স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম এবং বিভিন্ন জাতীয় দিবস পালনে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে বাধা দিয়ে আসছিল। তিনি বলেন,বিএনপি'র প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের জনগণের প্রতিরোধের মুখে স্বৈরচারেরা পালিয়ে যেতে বাধ্য হয়।মোহাম্মদ মাসুদ আলম বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের আর্থ- সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য, আসন্ন ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ মাসুদ আলম । মোহাম্মদ মাসুদ আলম চেয়ারম্যান পদে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।