হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী আজম খোকার সুযোগ্য কন্যা অনামিকা আজম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনামিকা আজম।
মানবতার ফেরিওয়ালা অনামিকা আজম বলেন।মহান 'শহীদ দিবস' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে, নোয়াখালী চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ সহ সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা টাইমস-ই পত্রিকাকে দেওয়া শুভেচ্ছা বার্তায় অনামিকা আজম বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। তিনি বলেন,১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো অনেকেই।২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান।বৃটিশ নাগরিক অনামিকা আজম বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সহসী শক্তিশালী নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে বলে অনামিকা আজম মন্তব্য করেন