হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় রেজাউল কবির পল-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সৌদিআরব কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন। এক অভিনন্দন বার্তায় সাখাওয়াত হোসেন স্বপন বলেন রেজাউল কবির পল ভাই একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে তার মতো অভিজ্ঞ নেতাদের সক্রিয় অংশগ্রহণ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রেরণা জোগাবে। প্রবাসী এই যুবদল নেতা রেজাউল কবির পলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তার নেতৃত্বে যুবদল আগামী দিনে আন্দোলন সংগ্রামে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।