হুমায়ন আকাশ -ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এবং দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় বার্তায় প্রবাসী নেতা সাখাওয়াত হোসেন স্বপন বলেন, "আবদুল মোনায়েম মুন্নার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে যুবদল আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ প্রজন্ম আরও সাহসী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।"
তিনি আরও বলেন, দেশ ও দলের ক্রান্তিলগ্নে প্রবাস থেকেও যুবদলের প্রতিটি নেতাকর্মী মূল দলের সিদ্ধান্তের সাথে একাত্ম হয়ে কাজ করতে বদ্ধপরিকর। দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় আগামী দিনে রাজপথের আন্দোলন আরও জোরদার হবে। আবদুল মোনায়েম মুন্নাকে অভিনন্দন জানানোর পাশাপাশি, সাখাওয়াত হোসেন স্বপন যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের সকল কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।