হুমায়ন আকাশ ,নোয়াখালী প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ এক বার্তায় তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, "তরুণরাই যেকোনো রাজনৈতিক দলের প্রাণশক্তি। যুবদলের এই নতুন কমিটি দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং রাজপথে তাদের বলিষ্ঠ উপস্থিতি সরকারের অপশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।তিনি আরও বলেন, দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, এই কমিটি দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম হবে। দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা সর্বদা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন পরিশেষে মোহাম্মদ আনোয়ার হোসেন নবগঠিত কমিটির প্রতিটি সদস্যের সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।