হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা হরিকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান আরবি শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবিব। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বুধবার (২৪ জুন) উপজেলার হরিকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিদর্শনের সময় জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের আরবি শিক্ষার প্রতি আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে এই কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী শিক্ষা অফিসার লাভলি ইয়াসমিন ও আকবর হোসেন।তারা বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ও চাটখিল উপজেলা বিএনপি'র সদস্য শহীদুল ইসলাম রনি এবং সমাজসেবক কামাল হোসেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার আশ্বাস প্রদান করেন।