হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ধানসিঁড়ি কলেজ এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে কলেজের বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এ কে এম আবুল খায়ের পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন জনাব নূরউদ্দিন মাস্টার।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর অধ্যবসায়, নৈতিকতা এবং দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ধানসিঁড়ি কলেজের এই শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রজ্ঞার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জনাব মিজানুর রহমান অধ্যক্ষ, ধানসিঁড়ি কলেজ। জনাব কামরুল ইসলাম আকাশ,চট্টগ্রাম মহানগর ছাত্রদল।জনাব আরেজ খান নীল পরিচালক, এ্যাম্বিশন স্কুল এন্ড কলেজ।জনাব ফোরকান উদ্দিন প্রধান শিক্ষক, ডাইনামিক স্কুল।পলাশ চন্দ্র ভৌমিক প্রধান শিক্ষক, নবগ্রাম উচ্চ বিদ্যালয়।জনাব মোহাম্মদ সেলিম প্রধান শিক্ষক, নবগ্রাম বাজার প্রাথমিক বিদ্যালয়।জনাব মো. বেলাল হোসেন সভাপতি, নবনুর স্বেচ্ছাসেবী সংগঠন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ধানসিঁড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল অভিভাবক নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানান মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আবু আহমদ সেলিম মিয়া।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।