
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
আসন্ন চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান,ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন, মতবিনিময়কালে আব্দুল মান্নান বাংলা টাইমস ই- কে বলেন আমি জন্মসূত্রে এই এলাকার সন্তান। আমি দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মোহাম্মদপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"
ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করা।উন্নয়ন কর্মকাণ্ড রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন। শিক্ষা ও স্বাস্থ্য: এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সামাজিক নিরাপত্তা মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ স্বচ্ছতার সাথে বণ্টন। আব্দুল মান্নান আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবে কোনো সম্পদের পাহাড় গড়তে চাই না, বরং ইউনিয়নবাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার সেবক হিসেবে থাকতে চাই। আমাকে সুযোগ দিলে আমি জনগণের আমানত রক্ষা করে উন্নয়নের ধারাকে বেগবান করব।নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষ তার সততা ও সমাজসেবামূলক মনোভাবের কারণে তাকে ইতিবাচকভাবেই দেখছেন। আগামী নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে তিনি সবার সহযোগিতা কামনা করছেন।