হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ 'হেল্প ডেস্ক' স্থাপন করেছে সোহরাওয়ার্দী কলেজস্থ নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা নিরসন এবং প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী কলেজে অবস্থিত এই হেল্প ডেস্কের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি সহায়তা পাচ্ছেন।
সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা, যা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা করা যাচ্ছে,আমি আশ্বস্ত করতে পারি নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ সাধারণ শিক্ষার্থীদের সেবায় সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী মোঃ আবু আহাম্মদ সেলিম মিয়া।