হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন শাখার আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আলোচনায় রয়েছেন উদীয়মান ছাত্রনেতা এ কে চৌধুরী রকি সংগঠনকে গতিশীল, সুসংগঠিত এবং রাজপথে ছাত্রদলকে শক্তিশালী করতে তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকে ইতিমধ্যেই সাধারণ ছাত্র ও তরুণদের মাঝে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।মূল লক্ষ্য ও ভাবনা নেতৃত্বের বিকাশ ধানসিঁড়ি ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং মেধাভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা।সংগঠন শক্তিশালীকরণ প্রতিটি ওয়ার্ড কমিটিকে পুনর্গঠন করে তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও বেগবান করা।ঐক্য ও সংহতি: প্রবীণদের পরামর্শ ও নবীনদের উদ্দীপনাকে কাজে লাগিয়ে দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা।এ কে চৌধুরী রকি বলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। দলের এই ক্রান্তিলগ্নে ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে আমি সাধারণ সম্পাদক পদে লড়তে চাই। দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের কর্মীরা যদি আমাকে সুযোগ দেন, তবে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করব। নেতাকর্মীদের প্রত্যাশা ধানসিঁড়ি ইউনিয়নের সাধারণ নেতাকর্মীদের মতে, রকির মতো ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব সামনে এলে ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী এবং দলের দুঃসময়ে পাশে থাকা যোগ্য নেতৃত্বকেই আগামী কমিটিতে মূল্যায়ন করা হবে বলে আশা করছেন তৃণমূলের কর্মীরা।