হুমায়ন আকাশ
প্রবাসী বাংলা ডেস্ক:
মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৩১ জুলাই মালদ্বীপের মালের ভিলা কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এম. এ. হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল আলম।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো: মুক্তার হোসেন, মো: ইলিয়াস মিয়া, মো: শাহ আলম, মো: ফারুক হোসেন, মো: এরশাদ মোল্লা, মো: বাবুল হোসেন, মো: হোসেন সুজন, মো: আলতাফ হোসেন, মো: ইমরান হোসেন তালুকদার, প্রধান উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।মালদ্বীপ কেন্দ্রীয় বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া,সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরনগর উপজেলার যুবদলনেতা মোঃ আলী ফরহাদ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাঁদের কল্যাণ ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।