হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপি নেতা মোহাম্মদ মহসিন উল্লাহ। স্থানীয় সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছেন।বর্তমানে তিনি ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে তিনি দলের আদর্শ বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, মহসিন উল্লাহ এলাকার প্রতিটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগ মুহূর্তে তিনি ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন।নিজের প্রার্থিতার বিষয়ে মোহাম্মদ মহসিন উল্লাহ জানান, খিলপাড়া ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। দল ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে খিলপাড়া ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো,দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সাধারণ মানুষের সমর্থন পেয়ে এক অনন্য ভূমিকা রাখতে পারবেন।