হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় উষশী উল্লাস প্রকাশ করেছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় নীতি-নির্ধারকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন স্বপন। এক অভিনন্দন বার্তায় সাখাওয়াত হোসেন স্বপন বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথের পরীক্ষিত ও বিশ্বস্ত কান্ডারী। দলের কঠিন সময়ে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার চেয়ে যোগ্য ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না। তাকে দলীয় মনোনয়ন দিয়ে আমাদের নেতা তারেক রহমান তৃণমূল নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটিয়েছেন।তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্র পুনর্গঠনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনাব স্বপন দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে একতাবদ্ধ হয়ে এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
বার্তাটির শেষে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন স্বপন প্রবীণ এই রাজনৈতিক নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আসন্ন নির্বাচনে সার্বিক সাফল্য কামনা করেন।