হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই
কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের বিভিন্ন খালে নির্মিত অবৈধ বাঁধ অপসারণের উদ্যোগ গ্রহণ করায় নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপ বিএনপির অন্যতম নেতা আবু আহাম্মদ সেলিম মিঞা।
এক বিবৃতিতে মালদ্বীপ বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া বলেন, চর এলাহির নদী ও খালের বাঁধগুলোর কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষ মারাত্মক জলাবদ্ধতা ও জীবনযাত্রায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছিলেন। অবৈধ বাঁধ অপসারণের ফলে এলাকার পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও উল্লেখ করেন, জনগণের ভোগান্তি লাঘবে স্থানীয় সংসদ সদস্যের এই সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ প্রশংসার দাবিদার। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রবাসী নেতাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।