হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক সোনাইমুড়ি উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সোনাইমুড়ি উপজেলা ১ নং জয়াগ ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রনেতা ছলিম উল্লাহ অপু। এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি দলের সাবেক চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় ছলিম উল্লাহ অপু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এদেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ জিয়াউর রহমানের গড়া এই রাজনৈতিক দল সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। তিনি সোনাইমুড়ী উপজেলা ও জয়াগ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় আদর্শ বজায় রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ সকল সাংগঠনিক কর্মসূচি সফলভাবে পালন করার আহ্বান জানান।