হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের মাইয্যাখালী, নোয়াপাড়া ও লক্ষণপুর গ্রাম নিয়ে গঠিত ৫ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা লোকমান হোসেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে লোকমান হোসেন ৫ নং ওয়ার্ডের মাইয্যাখালী, নোয়াপাড়া ও লক্ষণপুর গ্রামের মানুষের প্রতিটি দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সংকট, বন্যা কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে স্বতঃস্ফূর্তভাবে খাদ্য, আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এছাড়াও এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার প্রসারে তিনি নিয়মিত সহযোগিতা করে আসছেন। ওয়ার্ডের একাধিক প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মাইয্যাখালী, নোয়াপাড়া ও লক্ষণপুর এলাকাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে লোকমান হোসেনের কোনো বিকল্প নেই। এলাকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় একজন সৎ, কর্মঠ ও গণমুখী নেতার প্রয়োজনীয়তা থেকেই সাধারণ মানুষ তাকে ইউপি সদস্য হিসেবে দেখতে চান। মেম্বার প্রার্থী লোকমান হোসেন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, বরং এলাকার অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাইয্যাখালী, নোয়াপাড়া ও লক্ষণপুরের প্রতিটি মানুষের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ৫ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ভালোবাসাই আমার মূল চালিকাশক্তি। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ ভোটাররা সততা ও কর্মনিষ্ঠাকে মূল্যায়ণ করে লোকমান হোসেনকেই বিজয়ী করবেন।