মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চিরতরের জন্য চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম ভূঁইয়া । শুক্রবার ভোর রাত ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। জুম্মার নামাজের পর দুপুর ২টায় তাঁর জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকালে জন্মস্থান জেলা নোয়াখালী জেলার চাটখিল থানার ছয়ানী টবগা গ্রামে নিজ বাড়ী দুলা মিয়া হাজী বাড়ীতে দাফন করা হয়।
ভদ্র, বিনয়ী এবং সমাজ সেবক হিসেবে এলাকায় তিনি ও তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম ভূঁইয়া আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।