উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী: জেলার সোনাইমুড়ী উপজেলায় রাস্তা ওপর নির্মাণসামগ্রী রাখায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (৭ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশল্যরবাগ রাস্তার মাথায় সোনাইমুড়ী-চাটখিল সড়কে এই অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার সাথে স্তুপ করে রাখা প্রায় ৩০০ ফুট ঢালাই পাথর জব্দ করে উপজেলা প্রশাসন।
সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে দুই যুবককে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অদুরে সোনাইমুড়ী-চাটখিল সড়কের পূর্ব পাশে কয়েকশ’ ফুট ঢালাই পাথর স্তুপ করে রাখা হয়েছিল। সড়কের ওপরে এসব পাথর রাখায় যানবাহান চলাচলে বাধার সৃস্টি হয়।