প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৩, ১০:৫২ এ.এম
নিম্নমানের খাদ্য উৎপাদন-অনুমোদনহীন মবিল রিফাইন: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রোববার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর সিপিসি-৩ এর একদল সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মবিল রিফাইন করে বিক্রি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন র্যাব-১১। পরে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে এলিট ফুড কে এক লক্ষ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৫ দৈনিক বাংলা টাইমস-ই