উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল ৫টায় বিএনপির সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে হাতিয়া উপজেলা বিএনপি নেতা খোন্দকার আবুল কালাম, কাজী আবদুর রহিম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলোর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফজলুল আজিমের বাস ভবনে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীকে দ্রুত বিচারের দাবিতে শ্লোগান দেয়া হয়। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিভিন্ন পেশাজীবি দলের নেতাকর্মীর মধ্যে এডভোকেট সুমন, ফাহিম উদ্দিন, আকরাম উদ্দিন, মমিন উল্যা রাসেল, মো: সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।